- ১
আপনার চাহিদা জানান
কী পণ্য, কত পরিমাণ, বাজেট কত এবং কত দিনের মধ্যে লাগবে — আমাদের জানান। পণ্যের ছবি বা লিংক দিলে সুবিধা হয়।
- ২
সরবরাহকারী ও দাম
আমরা সরবরাহকারী খুঁজে পণ্যের দাম, শিপিং খরচ ও সময়সহ কোটেশন পাঠাই।
- ৩
কেনা ও কোয়ালিটি চেক
আপনার অনুমোদনে অগ্রিম পেমেন্ট দিয়ে অর্ডার করি। পণ্য তৈরি হলে যাচাই করে ছবি ও রিপোর্ট দিই।
- ৪
শিপমেন্ট ও ট্র্যাকিং
আপনার পছন্দমতো এয়ার বা সি-তে পাঠাই এবং ট্র্যাকিং আইডিসহ প্রতিটি ধাপে আপডেট দিই।
- ৫
কাস্টমস ও হাতে পৌঁছানো
শুল্ক পরিশোধ ও ক্লিয়ারেন্স শেষে পণ্য আপনার ঠিকানায় পৌঁছে দিই।
আপনার কাছ থেকে যা লাগবে
- পণ্যের নাম, ছবি বা লিংক
- পরিমাণ ও আনুমানিক বাজেট
- ডেলিভারির ঠিকানা ও ফোন নম্বর
- ব্যবসায়িক আমদানির ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, IRC ও ERC (প্রযোজ্য হলে)
আমরা যে ডকুমেন্ট প্রস্তুত করি
- কমার্শিয়াল ইনভয়েস
- প্যাকিং লিস্ট
- বিল অফ লেডিং বা এয়ারওয়ে বিল
- কাস্টমসের জন্য প্রয়োজনীয় অন্যান্য কাগজ
আনুমানিক সময়সূচি
| ধাপ | এয়ার | সি |
|---|---|---|
| সোর্সিং ও কোটেশন | ১–৩ দিন | |
| পণ্য তৈরি ও কোয়ালিটি চেক | পণ্যভেদে ভিন্ন | |
| চীন থেকে বাংলাদেশ পরিবহন | ৭–১২ দিন | ২৫–৩৫ দিন |
| কাস্টমস ক্লিয়ারেন্স | পণ্য ও কাগজপত্র অনুযায়ী | |
সময় আনুমানিক। আবহাওয়া, মৌসুম ও কাস্টমসের কারণে বদলাতে পারে।